বিনোদন ডেস্ক : সুশান্ত
সিং রাজপুতের মৃত্যু হয়েছে গত ১৪ জুন। যে সময়ে তার মৃত্যুর কথা হয়েছে, তার
আগেই সুশান্তের উইকিপিডিয়াতে আত্মহত্যার বিষয়টি কীভাবে আপডেট হয়ে গিয়েছিল?
প্রশ্ন তুলছেন সুশান্তের ভক্তরা। সুশান্তের এক ভক্তের দেওয়া স্ক্রিনশট
অনুযায়ী, অভিনেতার উইকিপিডিয়াতে তার মৃত্যু ও কারণ আডপেট হয় ১৪ জুন, সকাল
৯টা ৮ মিনিটে। অথচ, জানানো হয় সুশান্তের মৃত্যু হয়েছে ১০.৩০ মিনিটে।সুশান্ত সিং রাজপুতের ভক্তদের প্রশ্ন, এর অর্থ সুশান্তের মৃত্যুর কথা তবে কেউ আগে থেকেই জানতো? আরও এক ব্যক্তির দাবি, সুশান্তের উইকিপিডিয়াতে মৃত্যুর কথা আপডেট হয় ৮.৫৯ মিনিটে। আরও একজন লিখছেন, সুশান্তের উইকিপিডিয়া আপডেটের আইপি অ্যাড্রেস ব্লক করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য CBI তদন্তের আবেদন জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। কেউ আবার বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন